খাদ্যে বিষাক্ত ফরমালিন বন্ধে কঠোররতম ব্যবস্থা গ্রহনের মাধ্যমে মাগুরায় ফরমালিনমুক্ত খাদ্য তৈরী ও বিপনন বন্ধের অঙ্গিকারে পালিত হল এনটিভির ১২তম প্রতিষ্টা বার্ষিকী।
মাগুরানিউজ.কম: বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির ১২তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে,খাদ্যে বিষাক্ত ফরমালিন বন্ধে কঠোররতম ব্যবস্থা গ্রহনের মাধ্যমে জেলায় ফরমালিনমুক্ত খাদ্য তৈরী ও বিপনন বন্ধের অঙ্গিকারে পালিত হল দীর্ঘ মানববন্ধন।
এনটিভির ১২তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ মানববন্ধনে মাগুরার পুলিশ সুপার মো: জিহাদুল কবীর, সিভিল সার্জন ডা: সুনীল চন্দ্র রায়, মাগুরা পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর, সদর উপজেলা চেয়ারমান মো: নাজিমউদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোক্কাদেস আলী, মাগুরা প্রেসক্লাবের সদস্যসচিব বিশিষ্ট সাংবাদিক শরীফ আমিরুল হাসান বুলু, খান শরাফত হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো: আতিয়ার রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ শুশীল সমাজের প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনের আলোচনা সভা সঞ্চালন করেন এনটিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক।
মানববন্ধনে জেলার পুলিশ সুপার মো: জিহাদুল কবীর তার বক্তব্যে মাগুরা শহরসহ জেলার সর্বস্তরে ফরমালিন নামক বিষাক্ত দ্রব্য বন্ধে আইনী ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি সকল স্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান।
মানববন্ধনে বক্তারা সরকারের ফরমালিন ব্যবহারের উপর সম্প্রতি যে কঠোর অবস্থান নিয়েছে তাকে সাধুবাদ জানিয়ে সরকারের এ কর্মসুচীর বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

