একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট রাখার নির্দেশ

মাগুরানিউজ.কমঃ 

BANL-1417099781

মোবাইলের একাধিক সিম ব্যবহার করা গেলেও একজন ব্যক্তি সিমগুলো থেকে একটি মোবাইল ব্যাংকিং কোম্পানিতে একাধিক একাউন্ট (হিসাব) খুলতে পারবেন না। ইতিমধ্যে যাদের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে একাধিক ব্যাংক একাউন্ট রয়েছে সেখানে যে কোনো একটি চালু রেখে বাকিগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়। এ সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ে বিভিন্ন ধরণের অপরাধ ঠেকাতে এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন গ্রাহক একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংকে একাধিক একাউন্ট খুলতে পারবেন না। আর ইতিমধ্যে যে সকল গ্রাহক কোনো একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক একাধিক একাউন্ট খুলেছেন তাদের একটি একাউন্ট সচল রেছে বাকি একাউন্টসমূহ অবিলম্বে বন্ধ করতে হবে।

খুব অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকা লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে এখন বেশ পরিচিত। ২০১০ সালে বেসরকারি ব্যাংকগুলো অনুমোদনের ভিত্তিতে এই মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করে। ১৯টি ব্যাংক বর্তমানে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। যাদের গ্রাহক সংখ্যা প্রায় ২২ লাখ। আর এজেন্ট রয়েছে ৫ লাখ ১৬ হাজারেরও বেশি। মোবাইল ফোন অপারেটরও রয়েছে ছয়টি। 

বাংলাদেশ ব্যাংক বলছে- এখন গড়ে প্রতিদিন ৩৩৩ কোটি টাকার লেনদেন হচ্ছে এই প্রক্রিয়ায়। কিন্তু প্রচলিত ব্যবস্থার বাইরে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের এই সহজ পদ্ধতি অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: