মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষায় সারাদেশে ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া সব পরীক্ষার্থী পাস করেছ। অপর দিকে ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।
বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ তথ্য দেন।
এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। এ তালিকায় মাগুরা জেলার কোন কলেজ নেই।
আর শতভাগ পাস করেছে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বিশেষ সভার মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তবে, শতভাগ পাস করেছে বোর্ডের অধীনে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবশ্য শিক্ষা নিয়ে অসম প্রতিযোগিতার কারণে পরীক্ষা নিয়ন্ত্রক এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানাননি।

