মাগুরানিউজ.কমঃ
আগামী কয়েকদিনের মধ্যে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হবে বিশ্বের প্রথম জানালাবিহীন বিমান। যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সেন্টার ফর প্রসেস ইনোভেশন (সিপিআই) বিমানটি নির্মাণ করেছে।
বিমানটিতে জানালার পরিবর্তে পূর্ণ-দৈর্ঘ্যরে অরগেনিক লাইট ইমিটিং ডায়োট (ওমলইডি) স্কিন ব্যবহার করা হয়েছে। যার দ্বারা যাত্রীরা বাইরের দৃশ্য অবলোকন করতে পারবে।
বিমানের স্কিন অন-অফের জন্য সুইচ রয়েছে। ফলে যাত্রীরা চাইলে বাইরের দৃশ্য দেখা বন্ধ করে দিতে পারবে।


