ইংল্যান্ডের কিংবদন্তির পাশে মাগুরার সাকিব

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui48_426703YHU1593851699161_n

হেডলি ভেরিটি; ইংল্যান্ডের সাবেক বাঁ-হাতি স্পিনার। মাত্র ৪০ টেস্টেই থেমে যায় তার ক্যারিয়ার। উইকেট নিয়েছিলেন ১৪৪ টি। ক্রিকেটের ইতিহাসে তিনি স্মরনীয় কারণ ইংল্যান্ডের ইতিহাসে তার চেয়ে কম সময়ে আর কোন বোলারই ১০০ উইকেট নিতে পারেননি।

তার চেয়েও বড় ব্যাপার হল ক্যারিয়ারে মোট আটবার তিনি আউট করেছেন স্যার ডন ব্র্যাডমানকে; আর কোন বোলারই যেটা পারেননি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার সেই ১৯৪৩ সালেই পরবাসী হওয়া ভেরিটির পাশে নাম লিখিয়ে ফেললেন আমাদের সাকিব আল হাসান। সমান টেস্টে সাকিবের উইকেট সংখ্যাও কাকতালীয় ভাবে ১৪৪ টি। আর কাকতালীয় ভাবে দু’জনই বাঁ-হাতি স্পিনার। হেডলি ভেরিটি আসলে কত বড় স্পিনার? পরিসংখ্যান দিয়ে আদৌ কি তার ব্যাখ্যা দেয়া সম্ভব? টেস্টের ইতিহাসে তিনিই একমাত্র বোলার যিনি একই দিনে বধ করেছিলেন ১৪ জন ব্যাটসম্যানকে।

১৯৩৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে সেরা মাত্র ১০৪ রান দিয়ে নিয়েছিলেন ১৫ উইকেট। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টে এটাই কোন বোলারের সর্বোচ্চ উইকেট পাওয়ার কীর্তি। এখানে অবশ্য তার সাথে আছেন উইলফ্রেড রোডস। ১৯৩১ সালে একবার ওয়ারউইকশায়ারের বিপক্ষে ইনিংসের ১০টা উইকেটই নিয়েছিলেন। এক বছর বাদে ওই একই মাঠে, মানে হেডিংলিতে আবারও দেখা যায় ভেরিটির প্রতাপ। সেটাতে পুড়ে যায় নটিংহ্যাম্পশায়ার। ১৯ ওভার চার বলে সেবার ১৬টাই ছিল মেইডেন। আর তাতে রান দিয়েছিলেন দশটি, উইকেটও পেয়েছিলেন গোটা দশটি! তবে, এই সব কিছুই অর্থহীন হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বেশ জখমী অবস্থায় শত্রুপক্ষ তাকে জেলে রেখে দেয়। সেই আঘাতেই জীবনের অবসান ঘটে তার। সেটা হল ১৯৪৩ সালের ৩১ জুলাই; নিজের আটত্রিশতম জন্মদিনের মাস দুয়েক পর। মৃত্যুর খবর আসে এর একদিন পর, ১ সেপ্টেম্বর। এর ঠিক চার বছর আগের একই দিনে ইয়র্কশায়ারের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন ভেরিটি। সাসেক্সের বিপক্ষে সেই ম্যাচেও নিয়েছিলেন সাত উইকেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: