আরও ৮ জেলায় রেল সংযোগ: তালিকায় নেই মাগুরা

মাগুরানিউজ.কমঃ 

90732183.oD6REyh0.DhakaNov07489

দেশের রেলওয়ে ব্যবস্থাপনাকে আরো আধুনিকায়ন ও যাত্রী সেবারে মান নিশ্চিতে সরকার ২০ বছর মেয়াদি মাস্টার প্লান করে ব্যাপক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে দেশের আরো আটটি জেলাকে রেলওয়ে নের্টওয়ার্কের আওতায় আনা হচ্ছে।

জেলাগুলো হচ্ছে -কক্সবাজার, বরিশাল, গোপালগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট ( খুলনা- মংলা), মুন্সীগঞ্জ, মাদারীপুর ও বরগুনা। বর্তমানে সারাদেশে ৪৪ জেলায় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে। 

উপমহাদেশের বাংলাদেশ অংশে রেলওয়ে তার গৌরবময় যাত্রা শুরু করে ১৮৬২ সালের ১৫ নভেম্বর। বর্তমানে রেলপথ রয়েছে ২ হাজার ৮৭৭ কিলোমিটার। যারমধ্যে ৬৫৯ কিলোমিটার ব্রড গেজ, ১ হাজার ৮০৮ কিলোমিটার মিটারগেজ। এর মধ্যে ৪০৯ কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন।

রেলপথ মন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, রেলওয়েকে একটি গণমুখী, নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক গণপরিবহণ প্রতিষ্ঠান হিসেবে যাত্রীদের কাঙ্খিত প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। এ জন্য নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। বাড়ানো হচ্ছে আরো আট জেলায় রেলওয়ে নেটওয়ার্ক। আর বর্তমান সরকারের আমলেই সমগ্র রেলপথ ডুয়েল গেজে রূপান্তরিত করা হবে তিনি আশা করছেন। 

তিনি আরো বলেন, আমরা রেলওয়েকে মানুষের দোরগড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিদেশ থেকে রেলের ইঞ্জিনসহ বগি আনা হচ্ছে। আনা হচ্ছে তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী ওয়াগন। এ সবকিছু আসলে আমাদের রেলের বহরে আরো অনেকগুলো ট্রেন যোগ হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: