আমার ঈদের নাটক ‘ভুলে ভরা বৃন্দাবন’- সাব্বির

মাগুরানিউজ.কমঃ

mn

মন নিয়ে লুকোচুরি করলে একটু আধটু ভুল তো হতেই পারে। তবে ভুলটাই যদি প্রেম হয়ে যায়, তখন ঘটে নানা অঘটনের ঘনঘটা। এমন গল্প নিয়েই নির্মাণ হয়েছে ঈদের নাটক ‘ভুলে ভরা বৃন্দাবন’। মানিক মানবিকের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সাব্বির, নওশাবা, লায়লা হাসান প্রমুখ।

ব্যাংক কর্মকর্তা সীমানা হকের বয়স পয়তাল্লিশ, বিয়ে করেননি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হওয়ায় নিজের দিকে তাকাবার সময় পাননি মিস হক। আর আজ এমন একটা বয়সে এসব নিয়ে ভাবাও হাস্যকর। এক কালের সুদর্শনা সীমানা হক এখন নানা অসুখে কাতর। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ২০ মিনিট পার্কে হাটেন। হঠাৎ করেই হাটার সময় বেড়ে যায় তার। কারন কারণ একটি চাঁদ মুখ। সেই চাঁদ মুখের আর্কষনে তার হাঁটার সময় সীমা বেড়ে এখন দুই ঘন্টায় দাড়িয়েছে এবং তা প্রতিদিন।

কতই বা বয়স হবে সেই চাঁদ মুখের! বড় জোর পঁচিশ। তাতে কি? প্রেমের আবার কোন বয়স হয় নাকি! সীমানার কেমন যেন মনে হয় আজকাল। পোশাক, আচরণ আর কথাবার্তায় অফিস কলিগরাতো বটেই বাড়ীর লোকজনের চোখেও ধরা পড়ে পরির্বতন। বাপ-মা মরা সীমানার একমাত্র ভাইঝি কনা। সেও অবাক। ও ফুফি কি হলো তোমার! সীমানা কিছুই বলে না শুধুই হাসে। রহস্য বাড়তেই থাকে। দিন যায়, সীমানার চোখে রঙ্গিন স্বপ্ন।

কিন্তু যাকে নিয়ে এত স্বপ্ন, সে চাঁদমুখ শুধু লজ্জা পায় আর দূরে থাকে। প্রায় দুই মাস হয়ে গেল, কিন্তু ঝেড়ে কাশছে না। সীমানা নিজে থেকে এগিয়ে কথা বলার জন্য গেলে পালিয়ে যায়। এতই যদি ভয় তোর প্রেম করতে আসিস কেন? ভালোবাসার পরীক্ষা নিতে দুইদিন পার্কে যাওয়া বন্ধ রাখে সে। ওমা, চাঁদ মুখ যে বাড়ীর সামনে ঘুর ঘুর করছে! ভালোলাগায় চোখে পানি এসে যায় সীমানার।

ড্রয়িং রুমে এনে বসায় তাকে। কন্তিু ভাইঝি কনার জন্য কথা শুরু হয়না। কনা বলে, জরুরী কথা আছে। সীমানা বুঝতে পারে ভাইঝি’র কাছে সে ধরা পড়ে গেছে। কিন্তু এসব কি? চাঁদমুখ এসে সীমানার পা ছুঁয়ে সালাম করেছে। চাঁদমুখ হাতজোর করে বলে, ‘আমাকে মাফ করবেন ফুপি, গত দুই মাস ধরে আমি ট্রাই করছি আপনাকে কথাটা বলবো বলে কিন্তু কোনভাবেই সাহস করে আপনার সামনে আসতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন ফুপি কনাকে আমি আমার জীবনের চেয়েও বেশী ভালবাসি।’

সীমানা আর কিছু ভাবতে পারছে না, সে থপ্ করে সোফায় বসে পড়ে আর এই সুযোগে সেলিম আর কনা দুজনে সীমানার দুই পা চেপে ধরে মিনতি করতে থাকে। সীমানার রাজী না হয়ে উপায় নাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: