আমাকে একটা ছোট ছেলের ফুলের দাম শোধ করতে হবে- সাকিব

মাগুরানিউজ.কমঃ 

file (15)

আমাকে একটা ছোট ছেলের ফুলের দাম শোধ করতে হবে। আর তারজন্য আমাকে ছক্কা মারতে হবে। কথাগুলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু কেন সাকিবের এই দায়বদ্ধতা?। শুনুন সাকিবের জবানীতেই।

” আমি একবার গুলশানের এক রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে বেরিয়ে আসছি। গাড়ি চালু করব ঠিক এমন সময়একটা পিচ্চি ছেলে এসে আমার কাছে ফুল বিক্রির চেষ্টা করল। আমি বললাম- আমার কাছে ভাংতি নাই রে, আরেকদিন ফুল নিব। এখন শুধু ৫০০ টাকার নোট আছে।

ছেলেটা আমাকে অবাক করে দিয়ে বলল- ভাই, আমার টেকা লাগব না, আপনে খালি মাঠে একটা ছক্কা মাইরেন, তাইলেই হইব। আমি মনে করমু আপনে আমারে টেকা দিয়া দিছেন!

এই ঘটনাটা যখনই মনে করি বা বলি – তখনই আমার চোখে পানি চলে আসে। মাঠে খেলার শুরুতে আমি এই ঘটনাটা মনে করার চেষ্টা করি। আমাকে একটা ছোট ছেলের ফুলের দাম শোধ করতে হবে, আমাকে একটা হলেও ছক্কা মারতে হবে!”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: