আজ ৪টা ৩১ মিনিটে বিশ্বজুড়ে একসঙ্গে গাইবে ,আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…

মাগুরানিউজ.কমঃ

AS-1418718972

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪: ৩১ মিনিট। যৌথ বাহিনীর কাছে রেসকোর্স্ ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসর্মপণ করে। স্বাধীনতার ৪৩ বছর পূর্তি উপলক্ষে ঠিক সেই সময় বিশ্বের বাঙ্গালিরা একসঙ্গে গাইবে জাতীয় সংগীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…।

বিজয় দিবস উপলক্ষে আজ বিকেল ৪টা ৩১ মিনিটে রাজধানীর সেই ঐতিহাসিক রেসকোর্স্ ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যানে) জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়েছে। জাতীয় বিজয় উদযাপন কমিটি এর আয়োজন করে। এ সময় জাতীয় সংগীত গাইবে পুরো বিশ্ব।

আজ দুপুর ১টায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ পর্যায়ে চলছে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। ৪টা ৩১ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনার পরপরই শপথ বাক্য পাঠ করাবেন বিজয় দিবস উদযাপন কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। 

তারপর রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা ও ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় কনসা্র্ট্ ফর ফ্রিডম। 

৫০০১ জনের সমন্বয়ে গঠিত বিজয় দিবস উদযাপন কমিটির অয়োজনে উপস্থিত আছেন কমিটি আহ্ববায়ক অর্থনীতিবিদ আবুল বারাকাত, সদস্য সচিব ইমরান এইচ সরকার, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম ও সংগঠক খুশী কবীর প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: