আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল আলম হিরো ও সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজ চত্বর থেকে শুরু হয়ে খামারপাড়া বাজার হয়ে উপজেলা পরিষদ ঘুরে মুুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল আলম হিরো ও সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক মোল্যা সেলিম রেজা, কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, তাঁতীদলের আহ্বায়ক ইকবাল হোসেন, কৃষকদলের সদস্য সচিব খলিফা রুমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক উন্মে কুলসুম, যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, ছাত্রদলের আহ্বায়ক সোহেল মুন্সী, সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।
গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে মূল মিছিলের সঙ্গে যোগ দেন। মিছিলটি খামারপাড়া বাজার প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনের সড়কে আলোচনা সভার মাধ্যমে শেষ করেন।

