মাগুরানিউজ.কমঃ
এ বছর রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছেন অনিতা চৌধুরী, নাসরিন ফাতেমা আউয়াল, বেগম রাশিদা চৌধুরী, আনোয়ারা খাতুন, নুরুন্নাহার হীরা, গুলনাহার লুৎফে আরা, জয়নব বেগম, সায়েরা রহমান, নীলুফার বেগম, সালেহা খাতুন, সাহেরা খাতুন, ছালেহা বেগম, জোহরা খাতুন, বেগম আয়েশা খানম, শামছুন নাহার, লিলি বেগম, গুড়ি চাকমা, বিজলী বিশ্বাস, স্বপ্না বড়ুয়া, মেরী বার্নাডেট রয়, আনোয়ারা ইসলাম, ফাতেমা রশিদ, হাসনে আরা গিয়াস, নূরের নেছা ভূইয়া ও মনোয়ারা বেগম।
২০০৩ সাল থেকে প্রবর্তিত এই অনুষ্ঠানে এর আগে যাঁরা স্বীকৃতি পেয়েছেন তাঁরাও এসেছিলেন। কোনো মা হুইলচেয়ারে, কেউ লাঠি ভর দিয়ে ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক মা দিবসে আজ রোববার আজাদ প্রোডাক্টস এই ২৫ জন রত্নগর্ভা মাকে সম্মানিত করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মায়েরা এ উপলক্ষে আজ জড়ো হয়েছিলেন রাজধানীর একটি হোটেলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা আলী প্রমুখ।


