২০ বছর সাজাভোগী কয়েদিদের মুক্তি দিচ্ছে সরকার

মাগুরানিউজ.কমঃ

২০ বছর সাজাভোগী কয়েদিদের মুক্তি দিচ্ছে সরকার

দেশের বিভিন্ন কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যেসব কয়েদি অন্তত ২০ বছরের সাজা ভোগ করেছেন, তাদের মুক্তি দিতে যাচ্ছে সরকার। মুক্তি দেয়া ক্ষেত্রে কয়েদির আচার-আচরণ ও কর্ম বিবেচনায় নেয়া হবে। ইতিমধ্যেই ২০ বছর কারাভোগ করেছে এমন বন্দিদের তথ্য চেয়ে কারা অধিদপ্তরকে চিঠি দিয়েছে স্বরাষ্ট মন্ত্রণালয়। আগামী ৭ দিনের মধ্যে এমন কয়েদিদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত ওই চিঠিতে এইসব কয়েদিদের নম্বর, নাম, পিতার নাম ও ঠিকানা, মামলা নং, অপরাধ ও ধারা, থানার নাম ও মন্তব্য লিখে পাঠাতে বলা হয়েছে।

স্বরাষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার প্রতিবছরই কারাবন্দিদের আচার-আচরণ, কারা ভোগ অবস্থায় তাদের অবদান, বয়স ইত্যাদি বিবেচনা করে মুক্তি দিয়ে থাকে। এবারও এমন কিছু কারাবন্দির মুক্তি দেয়ার কথা ভাবছে। এ লক্ষে কারা অধিদপ্তরে বন্দিদের তথ্য চাওয়া হয়েছে। কারা অধিদপ্তরের পাঠানো তথ্য সরকার যাচাই-বাছাই করে মুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, প্রায় প্রতিবছরই সরকার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি যারা ২০ বছর ধরে কারাভোগ করছেন তাদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে অনেককে মুক্তি দিয়ে থাকে। এবারও সরকার এ উদ্যোগ নিয়েছে। তবে কারা অধিদপ্তর থেকে এমন কোনো নির্দেশনা এখনও কেন্দ্রীয় কারাগারে আসেনি। নির্দেশনা আসলে ওইসব কয়েদির তথ্য পাঠানো হবে।

সারাদেশের মোট ৬৮টি কারাগারে ৭১ হাজার ৮০২ জন কারাবন্দি রয়েছে। এদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছে ২০ হাজার ৬৫৪ জন। এছাড়া ৫১ হাজার ৬৮ জন কয়েদির মামলা বিচারাধীন রয়েছে। সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক রয়েছেন আরও ৮০ জন। মৃতুদণ্ড প্রাপ্ত আসামী রয়েছেন ১১০৩ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: