হুদার নেতৃত্বে এবার ২৫ দলের নতুন জোট বিএনএ

মাগুরানিউজ.কমঃ

243

২৫টি নামসর্বস্ব রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) গঠন করলেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ লেবার ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল জার্নালিস্ট পার্টি, বাংলাদেশ শ্রমিক পার্টি, বাংলাদেশ জাতীয় তফসিল ফেডারেশন, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক দলসহ ২৫টি দল রয়েছে নাজমুল হুদার এ জোটে।

জোট গঠন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মধ্যস্থতায় দুই নেত্রীকে আলোচনায় বসারও আহ্বান জানান নাজমুল হুদা।

সংবাদ সম্মেলনে হুদা বলেন, ‘দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করাই এ জোট গঠনের লক্ষ্য। এ জোট দেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: