মাগুরানিউজ.কমঃ
আজ শুক্রবার, জুন ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ
বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজীর আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোহাগ গাজী (বাঁয়ে) ও সাঈদ আজমল- ফাইল ছবি
একই সঙ্গে পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলের বোলিং নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে আইসিসি।
ফলে তারা দু’জনেই এখন থেকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বল করতে পারবেন।
শনিবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে তাদের দেওয়া পরীক্ষায় দেখা গেছে, দুই স্পিনারেরই বল করার ক্ষেত্রে কনুই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির কম বাঁকে।
তবে ভবিষ্যতে সোহাগ গাজী ও সাঈদ আজমলের কোনো বল নিয়ে সন্দেহ হলে সে বিষয়ে অভিযোগ জানানোর জন্য মাঠে দায়িত্বরত আম্পায়ারদের পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত বছরের আগস্টে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।
একই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়।
পরে আজমল গত বছরের ২৫ আগস্ট ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে এবং সোহাগ একই বছরের ১৯ সেপ্টেম্বর কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন।
তবে পরীক্ষা দু’জনই পাস করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বল করার ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
এরপর নিজ নিজ বোর্ডের তত্ত্বাবধানে যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া শেষে দু’জনই গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে শ্রীরামচন্দ্র ইউনিভার্সিটি ল্যাবে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন।

