স্পোর্টস ডেস্ক:সাম্বার দেশ ব্রাজিলে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপজ্বরে কাঁপছে গোটা বিশ্ব। উন্মাদনার এ জ্বরে কয়েক ডিগ্রি বেশিই পুড়ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। তাদের মধ্যে সাকিব আল হাসানও রয়েছেন।
ব্রাজিল নাকি আর্জেন্টিনা, স্পেন নাকি জার্মানি, ইতালি নাকি নেদারল্যান্ডস, উরুগুয়ে নাকি ইংল্যান্ড বা পর্তুগাল-কোন দল রিওডি জেনেরিও’র মাঠ থেকে শিরোপা হাতে নিয়ে চুমু খাবে-এ নিয়ে চলছে হিসাব-নিকাশ আর যুক্ত-তর্কের লড়াই।
জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ড আর পর্তুগাল মাঠের লড়াইয়ে এগিয়ে থাকলে বিশ্বের ফুটবলপ্রেমীদের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিশেষত এগিয়ে রাখছেন ব্রাজিল ও আর্জেন্টিনাকে।
ব্রাজিলিয়ান সমর্থকদের স্বপ্ন, দুর্দান্ত নেইমারের নেতৃত্বেই দানি আলভেস, মার্সেলো আর ফ্রেডরা বিশ্বকাপ শিরোপা ঘরে রেখে দেবেন।
অপরদিকে আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্ন, ভিনগ্রহের খেলোয়াড় খেতাবধারী অপ্রতিরোধ্য মেসির নেতৃত্বে হিগুয়েন, আগুয়েরো, ডি মারিয়া আর মাসচেরানোরাই প্রতিবেশী দেশ থেকে বিশ্ব সেরার মুকুট ছিনিয়ে নিয়ে আসবেন।
পথে-ঘাটে-মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার সাধারণ সমর্থকদের মতো এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তারকা ব্যক্তিরাও। শোবিজের তারকা ও অন্য ধারার ক্রীড়াবিদদের আসন্ন বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারে ইতোমধ্যে সবাই সমর্থিত দলের পক্ষে যুক্তি-তর্ক চালিয়ে যাচ্ছেন। প্রিয় দলের জার্সি গায়ে সেলফি কিংবা ছবি তুলে কেউ কেউ আবার পোস্ট করেছেন ছবিও।
এ উন্মাদনায় কম আন্দোলিত নন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সদ্য আইপিএল জয়ী এ টাইগার-নাইট রাইডার্স জানিয়েছেন, আর্জেন্টাইন বিস্ময়বালক মেসিই তার পছন্দের ফুটবলার।
নাইট রাইডার্সদের ‘স্বপ্নের সেলফি’র কথা জানিয়ে ক্লাবটির পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে সাকিব তার মেসিপ্রেম প্রকাশ করেন। জানান, তিনি আর্জেন্টাইন বিস্ময়বালক লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে সেলফি তোলা তার স্বপ্ন। ।
অবশ্য, একইসঙ্গে বলিউড বাদশা শাহরুখ খান ও হলিউড রাণী অ্যাঞ্জেলিনা জোলিকেও এই তালিকায় রেখেছেন সাকিব।
দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন ব্রাজিলের সমর্থক বলে যারা ব্রাজিল সমর্থকদের দলে ভেড়ার আহ্বান জানিয়ে চলেছেন তাদের সামনে এখন আর্জেন্টাইন সমর্থকরা পাল্টা যুক্তি দিতেই পারেন, বিশ্বকাঁপানো অলরাউন্ডারও মেসির ভক্ত! মেসির ড্রিবলিংয়ে চক্ষুচড়ক হয় ঘূর্ণি জাদুকর সাকিবেরও!
– See more at: https://www.banglanews24.com/beta/fullnews/bn/297356.html#sthash.dv62P8tl.dpuf
আজ শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

