শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় দশম শ্রেণি একাদশ ও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণি যৌথ একাদশ অংশগ্রহণ করে। এ সময় দশম শ্রেণি ২-০ গোলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি যৌথ একাদশকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করতেসক্ষম হয়।

শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি।
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রোকনুজ্জামান সুইটের সার্বিক পরিচালনায় খেলা পরিচালনা করেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিপ্র কুণ্ডু।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও ফুটবল অনুরাগী দর্শকেরা উপস্থিত ছিলেন।
May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: