আজ শুক্রবার, জুলাই ৩১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সমিতির ব্যবস্থাপনা কমিটি ও কাল্ব কর্তৃপক্ষের আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে নির্বাচনী বিশেষ সভা ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির সভাপতি আবু মুসা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিটির অন্যান্য সদস্য মো. শিমুল হোসেন ও রওনক জাহান উপস্থিত ছিলেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনারস প্রতিকের খোন্দকার আবু নইম সভাপতি ও মাছ প্রতিকে মো. বাকিবিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটিতে সহ-সভাপতি বই প্রতিকে শরিফুল ইসলাম, সদস্য আম প্রতিকের গোলাপী পারভিন, মোরগ প্রতিকে সাইফুল ইসলাম ও ঘুড়ি প্রতিকে মো. কামাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মাগুরা জেলা শাহাজুল হক, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, শ্রীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নাজমুল হাসান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল প্রমুখ।

