শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 
শ্রীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার  রাত ১২ টা ১ মিনিটের সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি,  যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, শ্রীপুর প্রেস ক্লাব, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, শ্রীপুর সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ।
শ্রীপুর প্রেসক্লাবের সহ- সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, শ্রীপুর এম.সি পাইলোট  মাধ্যমিক  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক নাজমুল হক, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ও সামাজিক কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: