আজ বুধবার, অগাস্ট ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে শুক্রবার সকালে ব্রিগেডিয়ার জেনারেল এম. আর. খান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর পুত্র প্রফেসর ডাঃ ইকবাল মাসুদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার শ্রীপুর উপজেলার ৪ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুর রশিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের মুত্তাকিন বিল্লাহ, নোহাটা গ্রামের আসিফ ইকবাল রাব্বি, শ্রীপুর গ্রামের শাহরিয়ার সোহান এর প্রত্যেক পরিবারের কাছে ৩০ হাজার করে নগদ টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান সভাপতি -সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

