আজ রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
মহসিন মোল্য, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সংশোধন (২য় সংশোধিত) প্রকল্পের তালিকাভূক্ত পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ পাটবীজ বিতরণ করা হয়। এ সময় বিনামূল্যে ৩ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে মোট ৩ হাজার কেজি পাট বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা মো. বাকিবিল্লাহ, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হকসহ উপকারভোগী কৃষকেরা।

