শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে পুকুরে মাছ ধরতে বিদ্যুৎপৃষ্টে রাসেল মোল্যা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মোল্যার ছেলে।
পারিবার সূত্রে জানা যায়, পুকুরে মাছ ধরার জন্য বিদ্যুতায়িত মোটর দিয়ে পানি সেচের সময় বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। সেখানে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: