আজ রবিবার, জুলাই ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
মহসিন মোল্লা, বিশেষ প্রতিবেদক
শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তারণ্যের উৎসব (২য় পর্যায়) উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। এবং আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) ভবিবল টুর্নামেন্টের উদ্বোধন হবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন প্রমুখ।
খেলার প্রথম ম্যাচে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম সব্দালপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এবং দ্বিতীয় ম্যাচে শ্রীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম নাকোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে ১-০ গোলে সব্দালপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ কাদিরপাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। অপর ম্যাচে নাকোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও শ্রীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৬-৫ গোলে শ্রীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ নাকোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে।

