আজ সোমবার, জুলাই ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মুক্তা বেগম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুরে লাশটি ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়। গৃহবধূর পরিবার হত্যা হিসেবে দাবি করলেও শ্বশুরবাড়ির লোকজনের দাবি আত্নহত্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চার বছর পূর্বে ঘাসিয়াড়া গ্রামের আকিদুল ইসলামের মেয়ে মুক্তা বেগমের সাথে নোহাটা গ্রামের চুন্নু শেখ সাথে বিবাহ বন্ধন হয়। চুন্নু শেখ নোহাটা গ্রামের হাসেম শেখের ছেলে। তাদের সংসারে ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সোমবার সকালে ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেছানো অবস্থায় গৃহবধূ মুক্তার লাশ উদ্ধার করা হয়। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে প্রতিবেশী বেশ কয়েকজন জানান, প্রায়ই তাদের পরিবারে মারামারি হতো। বউ চলে যেত, আবার আসতো। বহুবার শালিশ বিচার ও হয়েছে। সকলে শুনি বউ গলায় দড়ি দিয়ে মারা গেছে।
এ বিষয়ে গৃহবধূর মা রেহেনা বেগম অভিযোগ করে বলেন, মেয়েটি সেখানে শান্তিতে ছিল না। নেশাগ্রস্ত স্বামী, শ্বশুর- শ্বাশুড়ি ও ননদ প্রায় তাকে মারধর করতো। তিনদিন আগেও তারা তাকে বেধড়ক মারধর করেছে। ওর বাবা গতকাল আনতে গিয়েছিল তারা তাকেও অপমান করে তাড়িয়ে দিয়েছে। সোমবার দুপুরে ওরা আমাদেরকে মেয়ের মৃত্যুর খবর জানাই। ওরা আমার মেয়েকে মেরে ঝুঁলিয়ে রেখেছে। আমার মেয়েকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।
এ বিষয়ে মুক্তা বেগমের শ্বাশুড়ি রোসনা বেগম ও ননদ হাসি বেগম বলেন, ওরা ঘরে বাড়ি প্রায়ই মারামারি করতো। পরশুদিন ও দুইজন মারামারি করে, চুন্নু বউকে মারধর করে। আমাদের বউটা খুব জেদি অভিমান করে সকালে গলায় দড়ি দিয়েছে। তাছাড়া আমরা আর কোন কিছুই জানি না।
এ বিষয় শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবং লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

