আজ রবিবার, মে ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
- সন্তানের মত লালন-পালন করা গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
- শ্রীপুরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
- শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান মোল্লা, যুদ্ধকালীন কমান্ডার শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল গণি, শিক্ষা অফিসার আবদুর রশিদ, খামারপাড়া এসএআই আলিম মাদ্রাসায় অধ্যক্ষ মো. কাওসার আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা।
সভায় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

