আজ সোমবার, অগাস্ট ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার সম্মিলিত পঞ্চগ্রাম বালিকা বিদ্যালয় মিলনায়তনে আজ সকালে কার্ডিও পালমোনারী রিসাসিটেশন (সিপিআর) এর উপর স্কুল পর্যায়ে অবহিতকরণ ও হাতে কলমে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ কর্মশালায় সিপিআর, মাদকাসক্তি, ভেপিং ঝুঁকি, আত্মহত্যা, বয়ঃসন্ধিকালীন, শারিরীক ও মানসিক পরিবর্তন ও সমাধান, স্মার্ট ফোন আসক্তি, নিপাহ ভাইরাস প্রতিকার বিষয়ে ৫ জন ইর্ন্টানি চিকিৎসক করণীয় বিষয়ে সচেতনতামূক পরামর্শ প্রদান করেন।
এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বিধান চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাক্তার জুলি চৌধুরী। উপস্থিত ছিলেন ইর্ন্টানি ডাক্তার নজরুল ইসলাম, ডাক্তার মাহমুদা আক্তার পুষ্প, ডাক্তার ইকরাম খান, ডাক্তার রাহাত বিন ইউনুস ও ডাক্তার প্রিয়া ধর ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) তুষার কান্তি ঢালী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাক্তার জুলি চৌধুরী ছাত্রীদের উদ্যেশে বলেন, আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে এসেছি তার মধ্যে প্রতিবছর সিপিআর রোগীর সংখ্যা বাড়ছে এটা উদ্বেগের বিষয়। এছাড়া ভেপিং ঝুঁকি (ই-সিগারেট) যা খেলে আমাদের শরীরের হার্ট, ফুসফুস, কিডনি অতি অল্প সময়ের মধ্যে মৃত্যু ডেকে আনছে। এ থেকে আমাদের এ প্রজন্মকে বের হয়ে আসতে হবে। এটাই আমাদের আজকের বিষয়। ডাক্তারদের উপস্থাপনের মধ্যে দিয়ে বিষয়গুলো আপনারা দেখলেন। এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের এই প্রজন্মকে বের হয়ে আসার প্রত্যাশা রইলো।
প্রধান শিক্ষক বিধান সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন ইর্ন্টানি চিকিৎসক সিপিআর মাদকাসক্তি, ভেপিং ঝুঁকি, আত্মহত্যাসহ পাঁচটি বিষয়ে বিদ্যালয়ের ছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন তা দেখে ভাল লাগলো। এ ধরেন কর্মশালা প্রতিটি বিদ্যালয়ে হলে সবাই উপকৃত হবে এবং সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও প্রায় তিন শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।

