শ্রীপুরে মোট ১ হাজার ৯’শ ৫২ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়। সাধারণ শাখায় ১ হাজার ৫’শ ৫০ জন, ভোকেশনাল শাখায় ১’শ ২৯ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ২’শ ৭৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। উপজেলায় এবার ছাত্রদের থেকে ছাত্রী শিক্ষার্থীরা বেশি অংশ গ্রহণ করছে। প্রথম পরীক্ষায় মোট ১ হাজার ৩’শ ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। যার অধিকাংশই ছাত্রী।
আজ সোমবার, অগাস্ট ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
মহসিন মোল্যা,বিশেষ প্রতিবেদক-
উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী উপজেলায় মোট ১ হাজার ৯’শ ৫২ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে। শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার কেন্দ্র ও হল সিসি ক্যামেরার আওতায় থাকবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি জানান, উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষার কার্যক্রম চলছে। পরীক্ষায় শিক্ষার্থী উপস্থিতি সংখ্যা সন্তোষজনক। আশা করছি কোমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করবে। শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা রইলো।


