আজ মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায়
উপজেলার কুমার নদসহ কয়েকটি উন্মুক্ত জলাশয়ে মাছের পেনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে কুমার নদের কাজলি বাজার ঘাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম শরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্ মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুদিব বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, মাগুরা খামার ব্যবস্থাপক তৌহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন রাসেল, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. পান্না খাতুন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী জানান, উপজেলার কুমার নদের কাজলি খেয়াঘাট, হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পুকুর, সাচিলাপুর আশ্রয়ন প্রকল্পের পুকুর, বরিশাট আশ্রয়ন প্রকল্পের পুকুরে উন্মুক্ত জলাশয়ে প্রায় সর্বমোট ৩’শ ২২ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

