মাগুরানিউজ.কমঃ
ইউটিউব, ক্রোম-এর মতো গুগলের জনপ্রিয় পরিষেবাগুলোর চাইল্ড ভার্সন বাজারে আনতে চায় গুগল। ইউএসএ টুডে সূত্রে এ কথা জানা গেছে। ১২ বছরের কম শিশুদের কথা মাথায় রেখে তাদের জন্য ইউটিউব, ক্রোম-এর মতো জনপ্রিয় পরিষেবাগুলোর শিশুদের উপযোগী ভার্সন বের করার কাজ শুরু করেছে গুগলের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট পাভনি দিওয়ানজি।
জানা গেছে, এ প্রোজেক্টের নাম দেওয়া হয়েছে, ‘ফান অ্যান্ড সেফ ফর চিল্ডেন। তিনি আরও জানান, তারা বাবা-মায়েদের হাতে গুগলের এমন একটি ভার্সন তুলে দিতে চান, যা শিশুদের জন্য পুরোপুরি সুরক্ষিত থাকবে। যদিও কবে নাগাদ এই পরিষেবা বাণিজ্যিকভাবে বাজারে আসবে সে বিষয়ে সংস্থার তরফে এখনও বিস্তারিত জানানো হয়নি।


