মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
শালিখায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় শালিখা উপজেলার তালখড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বনি আমিন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহারিন সুলতানা,সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন,পিআইও মোঃ লাল্টু মিয়া,উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, জামায়াতের সহ সেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূন্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করে। তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল তারা।
তাদের এ-দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের বহু কৃতী সন্তানকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।

