আজ মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরের সোনাতুন্দী নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ১১তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- মাগুরা দুটি আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- শ্রীপুরে কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- শ্রীপরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন
- শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ গঠন
- শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- শালিখায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
- শ্রীপুরে মহান বিজয় দিবস পালিত
- মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
তারুণ্যের উৎসব “এসো দেশ বদলায় পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়৷ এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে সভায় সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লাবনী পারভীন৷ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জানান চকলেট৷ অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রধান শিক্ষক আবুল হোসেন৷ অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন,সহকারি প্রধান শিক্ষক সুরাইয়া পারভীন৷ অভিভাবক সদস্য শফিক মন্ডল,সহকারি শিক্ষক আবু সেলিম,তয়েবুর রহমান,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,ছাত্র উপদেষ্টা ফারহান ইসলাম শাকিল ৷ সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি শিক্ষক রামপ্রসাদ রায় ও আশালতা বিশ্বাস৷

