এসময় শহীদদের স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়৷এতে শালিখা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই শহীদদের স্বরণে এবং স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাসপূর্তি অনুষ্ঠানে অংশ নেয়া ছাত্র সমন্বয়কবৃন্দ বক্তব্যে বলেন,
আজ সোমবার, জুলাই ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মাসপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার শালিখায় শহীদ মিনারে মোমবাতী প্রজ্জ্বলন করা হয়।
৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। এতে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ। এই স্বাধীনতার বিনিময়ে হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতা আহত হন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন৷ অনেকে এখনও হাসপাতালের বেডে চিকিৎসাধীন আছে। তাদের শ্রদ্ধাভরে স্মরণের জন্যই এই কর্মসূচি আমরা পালন করছি৷
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম,অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকু, ছাত্র সমন্বয়ক মোঃ সোহাগ রেজা, ফারহান শাকিল,নাইম মুন্সী,সৌমো মজুমদার সহ আরও অনেকে।
উল্লেখ্য ,ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্যদিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।

