আজ বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
- শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, ভ্যান চালক আহত
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় লাঠি খেলা। আজ শুক্রবার বিকালে উপজেলার তালখড়ি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে ঢাঁক-ঢোলের বাজনায়, গানের তালে তালে এ আনন্দময় উৎসবের আয়োজন করা হয়।
সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন করা হয়৷ লাঠি খেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিএনপি নেতা মোঃ কাতেমুল ইসলাম৷ এসময় উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোঃ মোতালেব হোসেন শিকদার, যুবদল নেতা মুন্সী নয়নুজ্জামান নয়ন, মাসুদ মুন্সী, ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,সাংগঠনিক সম্পাদক এইচ এম রাজিব প্রমূখ৷ লাঠি খেলায় শালিখার দিঘী,ঝিনাইদাহ,মাগুরা ও শৈলকুপার মোট চারটি দল অংশগ্রহণ করে৷ খেলায় নারী পুরুষ সহ হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন৷

