আজ শুক্রবার, মে ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
- শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, ভ্যান চালক আহত
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
” সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” প্রতিপাদ্যে মাগুরার শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মহাড়ায়, শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (আড়পাড়া স্টেশন) এবং আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শালিখা স্টেশনের উদ্যোগে দুর্যোগকালীন সময়ে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন থেকে নিজেকে ও সম্পদ রক্ষার কৌশল বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
মহড়া কার্যক্রম প্রত্যক্ষ করেন, শালিখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন ।
মহড়া শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুন, আাড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আহসান, শালিখা প্রেসক্লাব সেক্রেটারি শহিদুজ্জামান চাঁদ, সাংবাদিক সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন, ভূমিকম্প অগ্নিকাণ্ড সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ভীত বা আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে তা মোকাবেলা করতে হবে।
মহড়া পরিচালনা করেন শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (আড়পাড়া) স্টেশনের লিডার মোঃ বাহারুল ইসলাম।

