আজ বুধবার, অগাস্ট ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার শালিখায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতিকের পক্ষে বিশাল এক নির্বানী জনসভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার উপজেলা সদর আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠ প্রঙ্গনে এই জনসভা অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ত্র্যাড. শ্যামল কুমার দে৷ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুবও ক্রীড়া প্রতি মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার৷
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার,
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডু,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন,ইউপি চেয়ারম্যান আরোজ আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,উপজেলা আ. লীগের সহ-সভাপতি বিমলেন্দু শিকদার,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তারসহ জেলা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।
নির্বাচনী জনসভা পরিচালনা করেন শালিখা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান।
নির্বাচনী জনসভায় শালিখা ও মহম্মদপুর উপজেলা থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা ও কর্মী সমার্থক উপস্থিত ছিলেন৷

