মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ 

10570463_352701254919739_8487630263315465941_n

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর শুভকামনা জানিয়ে তাদের জন্য ফুল-ফল ও মিষ্টি পাঠিয়েছেন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, অ্যাসিস্টেন্ট প্রাইভেট সেক্রেটারি (এপিএস)-১ জাহাঙ্গির আলম এবং এপিএস-২ সাইফুজ্জামান শিখর রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এই উপহারগুলো যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন।

মুক্তিযোদ্ধারা তাদের কথা স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং তাদের পুনর্বাসনের জন্য মোহাম্মদপুরে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য কৃতজ্ঞতা জানান। এই আবাসিক ভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রায় ৮০টি পরিবার বসবাস করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: