মাঠে ফিরলেন আশরাফুল

মাগুরানিউজ.কমঃ 

না, শাস্তির মেয়াদ এখনো শেষ হয়নি। সুতরাং আশরাফুলের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরারও সুযোগ তৈরি হয়নি। তবে মাঠে ফিরেছেন আশরাফুল। ঢাকায় চলমান কর্পোরেট ক্রিকেট লিগে বেক্সিমকোর হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ব্যাট হাতে তিন বলে পাঁচ রান করে বিদায় নেন আশরাফুল।

বিপিএল-এর দ্বিতীয় পর্বে ম্যাচ পাতানোর অভিযোগ এবং তা প্রমাণের পর আট বছরের জন্য আইসিসি বা অন্য যেকোনো বোর্ডের অনুমোদিত আনুষ্ঠানিক ক্রিকেটে নিষিদ্ধ তিনি। পরে আপিল করার মাধ্যমে তিন বছরের শাস্তি মওকুফ হয়েছে আশরাফুলের। অর্থাৎ পাঁচ বছর সাজা ভোগ করতে হবে তাকে।

এই পাঁচ বছর থেকে আরো দুই বছর কমতে পারে। সে ক্ষেত্রে আশরাফুলকে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের পরামর্শ মেনে চলতে হবে; যা তিনি করছেন। ফলে আশরাফুলকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে ২০১৬ সালের আগস্টেই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: