মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপনির্বাচন থেকে সরে দাড়ালেন জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট হাসান সিরাজ সুজা। মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং অফিসারের কাছে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
তার মনোনয়ন পত্র প্রত্যাহারের ফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলেন ৩ জন।
এরা হলেন মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়,
বিএনএফ প্রার্থী একেএম মুতাসিম বিল্লাহ রিফাত ও এনপিপির প্রার্থী কাজি তৌহিদুল আলম।
আগামী ৩০ মে এই আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ আসনের নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর এর মৃত্যুর কারণে এ আসনে অনুষ্ঠিত হচ্ছে উপ নির্বাচন।


