আজ বুধবার, জুলাই ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
দুটি আসনে ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০ টা বিকাল ৫ টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মাগুরা-১ আসন থেকে ১০ জন ও মাগুরা-২ আসন থেকে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সূত্র জানা গেছে, সোমবার বিকাল ৫ টা পর্যন্ত মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন, গণ অধিকার প্রার্থী ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নাজিরুল ইসলাম,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টি প্রার্থী মো. জাকির হোসেন মোল্লা, খেলাফত মজলিস প্রার্থী মো. ফয়জুল ইসলাম, গণফোরাম প্রার্থী মো. মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া।
মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী, জামায়াত ইসলামের বাংলাদেশ প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোস্তফা কামাল, জাতীয় পার্টির মশিয়ার রহমান ও স্বতন্ত্র প্রাথী মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য,মাগুরা-১ আসন থেকে ১১ জন ও মাগুরা-২ আসন থেকে ৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে।

