মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামে বজ্রপাতে আসাদ মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে আসাদ মাঠে কাজ করছিলেন। এসময় হটাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানা সুত্র বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

