মাগুরানিউজ.কমঃ
হরতাল অবরোধের নামে দেশব্যাপী নাশকতার বিরুদ্ধে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ মঙ্গলবার মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকালে মাগুরা জেলা কমান্ডার মোল্ল্যা নবুওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবু নাসির বাবলু, রোস্তম আলী, আব্দুল ফাত্তাহ, গোলাম মওলা প্রমুখ।




