মাগুরায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মাগুরানিউজ.কমঃ 

খাদিজার পরিবারের আহাজারি
খাদিজার পরিবারের আহাজারি

সহপাঠির সঙ্গে প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে খাদিজা (১৬) নামের মেধাবী এসএসসি পরীক্ষার্থী।

 

বুধবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রায়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

 

খাদিজা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। সে রায়পাশা গ্রামের  আব্দুর রশিদ মোল্যার মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

 

পরিবার ও পুলিশ জানায়, খাদিজার সঙ্গে প্রতিবেশী কায়েম মোল্যার ছেলে দিদার মোল্যার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে দিদার রাতে গোপনে খাদিজার সাথে দেখা করতে আসলে বিষয়টি তার পরিবার লোকজনের মধ্যে জানাজানি হয়ে যায়। খাদিজা তার তাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বললে পরিবারের মা-বাবা তাকে গালমন্দ করেন।  

 

এ জন্য অভিমান করে খাদিজা বুধবার দুপুরে বাড়িতে বসে কীটনাশক পান করে। মুমূর্ষু অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

প্রেমিক দিদার সদরের বীরেন শিকদার মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে তার পরিবার প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছে।

 

মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছাত্রীর পরিবার অভিযোগ করেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: