আজ রবিবার, অগাস্ট ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরায় জামায়াতে ইসলামীর আয়োজনে আধুনিক বিশ্বের সংকট উত্তরণে বিশ্ব নবী ( সঃ) আর্দশ শীর্ষক সেমিনার শুক্রবার সকালে আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিস মজলিশে শুরার সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ও প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসার ড. আ,ছ,ম, তরিকুল ইসলাম।
জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু্’র সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড. আলমগীর বিশ্বাস। সেমিনারে অন্যান্যদের মধ্যে আলোচনা পেশ করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, মাহবুবুল আলম কল্লোল।
সেমিনারে জেলার বিভিন্ন অঞ্চলের উলামায়ে কেরাম, আইনজীবী, জনপ্রতিনিধি সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী,ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাার সহস্রাধিক রসূল প্রেমিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

