মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম আর নেই।
বার্ধক্যজনিত কারণে তিনি সোমবার বিকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৯ কন্যাসহ অসংখ্য গুুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় পূর্বনারায়নপুর ঈদগাঁহ মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।


