বাংলাদেশে মধ্যরাতে ক্ষণস্থায়ী ভূমিকম্প

মাগুরানিউজ.কমঃ 

news_img

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের অবস্থান বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তেমন খবর জানা যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্পটির শুরু হয়।

আকস্মিক ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আগারগাঁও আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, রিকটার স্কেলে মাঝারি মাত্রার ভূমিকম্পটি দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়। ৫.৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশ সীমান্ত থেকে ৩৩০ কিলোমিটার দূরে। স্থানটি ভারত বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত সংলগ্ন ভারতের মিজোরাম অঙ্গরাজ্যে অবস্থিত বলে ধারনা করছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকম্প বিষয়ক ওয়াচডগ ইউএসজিএস এর রিপোর্ট অনুযায়ী রিকটার স্কেলের ৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের খোয়াই নামক স্থানে বলে জানিয়েছে।

এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: