প্রকৃতির বিস্ময় আমাজন

file (3)

পৃথিবীর অন্যতম বৃহত্তম নদীর নাম আমাজন। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিস্মি নামক চূড়া হতে এই নদীর উৎপত্তি। এর দৈর্ঘ্য প্রায় ৬৪০০ কিলোমিটার। আর প্রস্থ কোনো কোনো স্থানে ১০ কিলোমিটার। তবে বন্যার সময় আমাজন প্রস্থে ৩০ কিলোমিটারও ছাড়িয়ে যায়।

ভাবতে পারো! কত্ত বড় নদী।

দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত থেকে শুরু হয়ে পাঁচটি দেশ জুড়ে বিস্তৃত আমাজন নদী আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে।

আমাজন নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যেকোনো নদীর তুলনায় বেশি। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে ৪.২ মিলিয়ন ঘনফুট পানি সাগরে গিয়ে পড়ে। বর্ষা মৌসুমে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৭ মিলিয়ন ঘনফুট।

আমাজন নদীতে রয়েছে বিচিত্র রকমের জলজ প্রাণীর ছড়াছড়ি। এই নদীর বিশিষ্ট বাসিন্দাদের মধ্যে আছে লম্বায় সাড়ে ৪ মিটারের চেয়েও দীর্ঘ ফ্রেশ ওয়াটার ফিশ, বুল শার্ক, ক্যাট ফিশ, ইলেকট্রিক ইল আর ভয়াবহ রাক্ষুসে মাছ পিরানহা।

আমাজন 02

এ নদীর চারপাশ ঘিরে আছে বিশ্বের ১ নম্বর প্রাকৃতিক সপ্তাশ্চর্য আমাজন বন। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ভেনিজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর জুড়ে বয়ে চলেছে আমাজন নদী। আর একই নামে দুনিয়ার সবচেয়ে বড় বনভূমি আমাজনের বিস্তার ওই ৫ দেশসহ মোট ৭টি দেশে।

সুবিশাল আমাজন জঙ্গলের ৬০ শতাংশই পড়েছে ব্রাজিলে। এ বনভূমিতে ৯টি নৃ-জাতিগোষ্ঠীর বাস।

দুর্গম আমাজনের জীবনে এসব আদিবাসীরা দল বেঁধে একসঙ্গে শিকারে যায়, রান্না করে, এক জাতির সঙ্গে অপর জাতির লড়াইয়ে অংশ নেয়।

পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতির গাছ এ আমাজনেই রয়েছে।

এখানে আরও আছে ২৫ লাখ প্রজাতির পোকামাকড়, দুই হাজার প্রজাতির পাখি (পৃথিবীর এক-পঞ্চমাংশ), ৪০ হাজার প্রজাতির গাছ, ৪২৮ প্রজাতির উভচর এবং ৩৭৮ প্রজাতির সরীসৃপ প্রাণী।

এই আমাজন নদীতেই আছে পৃথিবীর ২০ শতাংশ মাছ। সত্যিই আমাজন নদী ও বন প্রকৃতির আশ্চর্য এক সৃষ্টি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: