দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ২৫ শিশু

SISU_FAROT_bg_262525022ন্যাশনালডেস্কঃ 

বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ২৫ শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। 

ভারতীয় পুলিশের হাতে আটকের তিন বছর পর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্টে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের হাতে তুলে দেয়।

ফেরত আসা এসব শিশু গত তিন বছর কোলকাতার ধ্রব নামে একটি সরকারি আশ্রমের ছিল। বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছ থেকে শিশুদের গ্রহণ করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা। 

দেশে ফেরত আসা শিশুরা হলো- সাতক্ষীরা জেলার মুনসুর গাজির ছেলে আনিসুর গাজি (১২), আব্দুল গফুর সরদারের ছেলে জসিম সরদার (১৪), কিনারাম মণ্ডলের ছেলে তুহিন কুমার মণ্ডল (১৩), খোকন ইসলামের ছেলে রাজা ইসলাম (১৫), ইজ্জত সরদারের ছেলে হাফিজুর সরদার (১৫), জিরেন্দ্রনাথ আওলিয়ার ছেলে শিবপদ আওলিয়া (১৩), ইমদাদ গাজির ছেলে শহিদুল ইসলাম (১৩), ছাদেক সরদারের ছেলে আমির হোসেন (১৪), আব্দুল খালেকের ছেলে কারিমুন ইসলাম (১৫), শরীয়তপুর জেলার শাহাজান খানের ছেলে শাহা আলী (১৪), আব্দুল জলিলের ছেলে মাহাবুবুর রহমান (১৪), মনরঞ্জন দাসের ছেলে প্রশান্ত দাস (১৩), ফারুক হোসেনের ছেলে শামিম হোসেন (১৫), নড়াইল জেলার কালিয়া থানার সেলিমের ছেলে রাকিব (১৪), খুলনা জেলার আরসাদ আলীর ছেলে আব্দুল ছালাম (১৬), হাবিবুর রহমান ঢালির ছেলে মতিউর রহমান (১১), দাফিকুল ইসলাম গাজির ছেলে আব্দুল আহাদ গাজি (১৫), ঢাকা কামরাঙ্গা চর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে হাবিব (১১), বাগেরহাট জেলার কালু ব্যাপারীর ছেলে সবুজ ব্যাপারী (১৫), যশোরের কোতোয়ালি থানাধীন মতিয়ার রহমানের ছেলে ওসমান গনি (১৪), পিরোজপুর জেলার মটবাড়িয়া থানার সুলতান হাওলাদারের ছেলে ইমোন মৃধা (১৪), মান্নান শেখের ছেলে সোহাগ শেখ (১৫), নারায়ণগঞ্জ জেলার জাফর ফারাজির ছেলে ফরাজি (১৭) ও বরিশাল জেলার কালু ব্যাপারীর ছেলে সোহাগ ব্যাপারী (১৪);

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন বাংলানিউজকে জানান, বুধবার মহিলা আইনজীবী সমিতির যশোর অফিস থেকে এসব শিশুদের তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: