তারেক রহমান খালাস পাওয়ায় শালিখায় আনন্দ মিছিল

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামী খালাস পাওয়ায় মাগুরার শালিখায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদর আড়পাড়া বাজারের যশোর-মাগুরা সড়কে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী।
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় শুনে শালিখা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক এই আনন্দ মিছিলটি বের করেন।
 মিছিল শেষে যশোর-মাগুরা সড়কের আড়পাড়া বাস্টান্ডে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট ৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন শিকদার,বিএনপি নেতা আলতাফ হোসেন, যুব দলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন,জেলা যুবদল নেতা তবিবুর রহমান,ইউপি সদস্য , উপজেলা কৃষক দলের আহবায়ক ইলিয়াস হুসাইন,সদস্য সচিব তুহিন মুন্সী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান,সদস্য সচিব গোলাম কিবরিয়া,জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ফারদিন হাসান সুমন, ফিরোজ হোসেন মৃধা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব,জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ মুন্সী,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুল ইসলাম আশিক,শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল হাসান, সাইকুল ইসলাম,যুবদল নেতা মিন্টু বিশ্বাস, নয়ন চৌধুরী,আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ,
শালিখা উপজেলা যুবদল নেতা মোঃ রানা মোল্লা, আড়পাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসিবুল ইসলাম, তাড়খড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, শতখালি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সজল মাহমুদ, সেচ্ছাসেবক দল নেতা মোঃ ফয়সাল পারভেজ মৃধা, মোঃ রাইহান মুন্সি, যুবদল নেতা মোঃ সাইফুল বিশ্বাস ,
 যুবদল নেতা আছব্বার মল্লিক, যুবদল নেতা মোঃ রাজিব মন্ডল,
আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ রাজিব, নাহিদ বিশ্বাস প্রমূখ৷
February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: