চলছে ঈদের কেনাকাটা ;মাথায় রাখতে হবে জাকাতের কথাও

মাগুরানিউজ.কম: 

images (7)জাকাত ইসলামধর্মের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (নিসাব পরিমাণ) অতিক্রম করে তবে, গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়। সাধারণত নির্ধারিত সীমাতিক্রমকারী সম্পত্তির ২.৫ শতাংশ (২.৫%) অংশ বছর শেষে বিতরণ করতে হয়। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে হজ এবং জাকাতই শুধুমাত্র শর্তসাপেক্ষ যে, তা সম্পদশালীদের জন্য ফরজ বা আবশ্যিক হয়।

ঈদে সবার জন্য কেনাকাটা তো চলছেই। তবে মাথায় রাখতে হবে জাকাতের কথাও। আর সেজন্য বাজারে মিলবে নানান ধরনের কাপড়। সেখান থেকে জাকাতের জন্য বেছে নিতে পারেন নিজের মনের মতো কাপড়।

লুঙ্গি : মাগুরার বাজারে এখন পাবেন নানা রকমের লুঙ্গি। এসব থেকে নিজের মনের মতো লুঙ্গি কিনে নিতে পারেন আপনি। মাগুরার অনেক দোকানেই পাবেন জাকাতের লুঙ্গি ।সেখান থেকে দাম ও পছন্দের সংমিশ্রণে কিনে নিতে পারেন লুঙ্গি। দাম দিতে হবে ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে।

পাঞ্জাবি : বাজার ঘুরে এখন পাবেন নানান রকমের পাঞ্জাবী। সেসব থেকেও বেছে নিতে পারেন নিজের পছন্দেরটা। একটু ভালো মানের পাঞ্জাবী যাকাত দিতে হলে গুণতে হবে বেশি টাকা। আর কম দামেও নিতে পারবেন ভালো কিছু পাঞ্জাবী। জাকাতের পাঞ্জাবী পাবেন ২৫০ টাকা থেকে শুরু।

শাড়ি : বাজারে পাবেন বেশ কিছু শাড়িও। এসব জাকাতের জন্য দিতে পারবেন। দাম গুণতে হবে ৩০০ টাকা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: