গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার প্রতিটি এলাকার আমগাছগুলো এখন মুকুলে ছেয়ে আছে। যেন সবুজ গাছগুলোকে হলুদ রঙের আভায় সাজানো রয়েছে। হলুূদ রঙেছেয়ে গেছে ডালপালা। মিষ্টি মৌ মৌ মনকাড়া ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারিদিকে। এ যেন সবুজ আর হলুদের এক মহামিলন।
সরেজমিনে জানা যায়, প্রকৃতির নানা ধরনের ফুলের সুবাসের সঙ্গে বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ। যে সৌরভ সকলের মনকেই বিমোহিত করে। মৌমাছির দল গুনগুন শব্দে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে। ছোট পাখিরাও মুকুলে বসে মনের আনন্দে কোলাহলে মেতে উঠছে।
স্থানীয়রা জানান, উপজেলার প্রায় সব এলাকা গাছে গাছে মুকুলে ছেয়ে গেছে। মৌসুমের শুরুতেই আবহাওয়া অনুকূলে থাকায় থোকায় থোকায় মুকুলে ভরে উঠেছে বাগানসহ ব্যক্তিগত আম গাছ। গাছগুলোতে আছে, গোপালভোগ, আম্রপালি, ফজলি, ল্যাংড়া, হাঁড়িভাঙা জাতের আম।
উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা যায়, ছোট থেকে শুরু করে বড় ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল এসেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ভাল ফলন ভালো হবে বলে আশা করছেন বাগান মালিক ও চাষিরা।
আম বাগান মালিক ও চাষিরা জানান, এ বছর আগেভাগে মুকুল এসেছে। এখন ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ আম গাছে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন পাবেন বলে আশা করেছেন।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির জানান, ‘উপজেলায় বছরজুড়ে নিয়মিত পরিচর্যা, গাছের গোড়ায় বাঁধ দিয়ে পানি সেচের ফলে গাছ নিয়মিত খাদ্য পায়। এ বছর আশা করি আমের ভালো ফলন হবে।’
April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: