আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানাতে আজ মাগুরায় আসছেন জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স

images (2)মাগুরানিউজ.কম:

জার্মান ফুটবল দলের ভক্ত কৃষক আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানাতে আজ মাগুরা আসছেন জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর ফার্ডিনান্ড ওএইহি। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেন কৃষক আমজাদ।

জার্মান ফুটবল দলের এই ভক্তকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুপুর ২টা ১৫ মিনিটে মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জার্মান সরকারের একটি ধন্যবাদপত্র, জার্মান ফুটবল একাডেমির সদস্য কার্ড ও কিছু উপহার প্রদান করা হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক একেএমএম তারেক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আমজাদ হোসেনের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে। তিনি পেশায় একজন কৃষক। বিশ্বকাপ ফুটবলে জার্মান দলের জন্য তিনি নিজ খরচে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পতাকা তৈরিতে তিনি ব্যয় করেন প্রায় দেড় লাখ টাকা। যার খরচ জোগাড় করতে নিজস্ব ৫০ শতক আবাদি জমি বিক্রি করে দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: